দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে লাহর, ৪র্থ ঢাকা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় চর্তুথ স্থানে উঠে এসেছে ঢাকা। ২৩৯ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টা ১৯ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী, ৪১১ একিউআই স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর শহর শীর্ষে রয়েছে। এছাড়া ভারতের দিল্লি ও কলকাতা শহর যথাক্রমে ৩২৩ ও ২৫৭ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান কারণ হলো ইটভাটা, যানবাহন থেকে নির্গত ধোঁয়া ও নির্মাণ কর্মযজ্ঞের সৃষ্ট ধুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত