বাবা দেশের প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদের আদর্শকে বুকে লালন করেই দীর্ঘদিন ধরে গান পরিবেশন করে আসছেন হোমায়রা বশির ও রাজা বশির। এরই মধ্যে রাজা বশিরের সুরে বিটিভির একটি অনুষ্ঠানে এই প্রজন্মের বেশ কয়েকজন সংগীতশিল্পী কিছু মৌলিক গান গেয়েছেন। রাজার সুরের ভূয়সী প্রশংসা করেছেন সবাই।
অন্যদিকে বোন হোমায়রা বশিরও চাকরির পাশাপাশি গান গাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এবার দুই ভাই-বোন বাংলাদেশ বেতারের জন্য একটি বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘ভালোবাসার নোনাজলে’। গানটি লিখেছেন ফখরুল করিম, সুর করেছেন যথারীতি রাজা বশির, সুরই যার এখন নিত্যসঙ্গী। গত সোমবার বাংলাদেশ বেতারে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
হোমায়রা বশির বলেন, ‘এই গানটি একটি বিশেষ দ্বৈতগান। অসাধারণ কাব্যিক কথায় গানটির সুর করেছে আমার ছোটু রাজা বশির। গানের কথা ও সুরের এত দারুণ সমন্বয়, আমরাভাই-বোনও চেষ্টা করেছি মনের মাধুরী মিশিয়ে গানটি গাইতে।’
