রাজশাহীর ৬ আসনে প্রতীক পেলেন ২৯ প্রার্থী 

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী তাদের নিজ নিজ প্রতীক বরাদ্দ পেয়েছেন। 

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রথমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। পরে ব্যানার-ফেস্টুন, মিছিল ও সভা-সমাবেশ সংক্রান্ত বিষয় নিয়ে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন। বেলা সাড়ে ১১টা থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। 

রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় তথ্য মতে, রাজশাহীর ৬টি আসনে ২৬ জন দলীয় প্রার্থী তাদের নিজ নিজ দলীয় প্রতীক পেয়েছেন। এছাড়া দুইটি আসনের তিনজন স্বতন্ত্র প্রার্থী পছন্দের প্রতীক বরাদ্দ পান। এর মধ্যে রাজশাহী সদর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। রাজশাহী-৫ দুর্গাপুর-পুঠিয়া আসনে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক পেয়েছেন ঘোড়া প্রতীক এবং যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ-সভাপতি, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ফুটবল প্রতীক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত