মুন্সীগঞ্জে ১১ যানবাহন চালককে জরিমানা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে চেকপোস্ট বসিয়ে ১১টি যানবাহনের চালককে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের গোয়ালবাড়ি মোড়ে এ চেকপোস্ট বসায় থানা পুলিশ। 

এ সময় পুলিশকে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘন, কাগজপত্র না থাকা ও অন্যান্য অনিয়মের দায়ে যানবাহনের চালকদের সমুদয় জরিমানা করা হয়।

সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা প্রতিরোধ এবং অবৈধ যান চলাচল রোধে চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত