কক্সবাজারের টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির নির্বাচনী আইসিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে পরীক্ষা স্থগিত হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে পরীক্ষা শুরু হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রটি ভাইরাল হলে বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে।
এরপরই কলেজ কর্তৃপক্ষ আইসিটি বিষয়ের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেন। স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পরীক্ষা স্থগিত হওয়ার পর শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে কলেজ প্রাঙ্গণ ত্যাগ করেন।
আইসিটি বিভাগের শিক্ষার্থীরা জানান, সকালেই তারা পরীক্ষার জন্য কলেজে আসেন, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়ায় পরীক্ষা বন্ধ হয়ে যায়।
টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ কুমার শীল বলেন, দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার আইসিটি প্রশ্নপত্র ফাঁস হওয়ার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পরীক্ষা স্থগিত করেছি। একই সঙ্গে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত শেষে যারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা আসছেন বিইউও’র চেয়ারম্যান ফয়সাল আকন্দ ও জেনারেল সেক্রেটারি সায়েম রহমান