সিংগাইর

রাতের আঁধারে কৃষিজমির মাটি লুট, ৪ লাখ জরিমানা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম

মানিকগঞ্জের সিংগাইর প্রশাসনের নজর এড়াতে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটার অভিযোগে অবৈধ মাটি ব্যবসায়ী চক্রের চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।    

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৮টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার বলধারা, বায়রা ও সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে চারটি স্থানে চলমান অবৈধ মাটি কাটার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি ভেকু অকার্যকর করে দেওয়া হয়। এছাড়া বায়রা ইউনিয়নে ডালিম নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দায়ের করা একটি মামলায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পুলিশ, গ্রাম পুলিশ ও এলাকার সচেতন নাগরিক সহায়তা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটাসহ সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত