ঝিনাইদহে কার চাপায় বাইসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

ঝিনাইদহ জেলার শৈলকুপায় প্রাইভেটকারের চাপায় মোফাজ্জেল মালিথার নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ভাটইবাজারে এ দুর্ঘটনা ঘটে।

মোফাজ্জেল শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ভাটইবাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল বাইসাইকেলে আরোহী মোফাজ্জেল। পথে ভাটইবাজার ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার বাইসাইকেলে আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোফাজ্জেল মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর মোল্লা জানান, খবর পাওয়ার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত