আলফাডাঙ্গায় বিএনপি তিন নেতা বহিষ্কার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় দলীয় শৃঙ্খলাবিরোধী কাজের জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- উপজেলা বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন, পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ প্রমানিত হওয়ায় বিএনপির সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের এ সিদ্ধান্ত ২৫ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ওই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ প্রমাণিত হওয়ায় বহিষ্কার করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত