নেতা নয় প্রতিনিধি হতে এসেছি: ফয়জন্নুর আখন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম

চাঁদপুর ২ আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত সংসদ সদস্য পদপার্থী মো ফয়জন্নুর আখন বলেন, নেতা নয় প্রতিনিধি হতে এসেছি, আমি জেলার সর্ব কনিষ্ঠ প্রার্থী, রাজনীতি নয় মানুষের সেবা করতে চাই।

২৪ জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাহেব বাজারে প্রধান নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মতলবের মানুষ বিশৃঙ্খলা পছন্দ করে না, তারা শান্তি প্রিয় মানুষ শান্তিতে বসবাস করতে চায়। আপনারা যদি ৫০০ টাকার বিনিময়ে কাউকে ভোট দেন আগামী পাঁচ বছর তার পিছনে ঘুরতে হবে। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমার রাজনৈতিক ভাগ্য নয় আমি আপনাদের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাব, একদল জিতলে আরেক দল দেশে থাকতে পারে না, আমি এ ধারার পরিবর্তন করব।

প্রধান নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধনকালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত