আড়াইহাজারে সংঘর্র্ষে দুজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:২৭ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষে দুজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল ও সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস আবু হানিফ রিমনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সোহেলের মামা ডা. এবাদুল্লাহ সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের মোটর থেকে জমিতে পানি দিতে গেলে আবু হানিফ রিমন বাধা দেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলে দুজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হন।

টেঁটাবিদ্ধরা হলেন সোহেল ও লিসান। আহত অন্যদের মধ্যে সফর আলী, মামুন, আরিফ, সাইদুলকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আতঙ্কে মানুষ দিগি¦দিক ছোটাছুটি শুরু করে। আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত