ধানের শীষে ভোট চাইলেন আলতাফ হোসেন চৌধুরী

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ, দুমকি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত দেশ গড়তে দলমত নির্বিশেষে সকলের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে দুমকি উপজেলার একে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ সমর্থনের মাধ্যমেই দেশে সুশাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। ভোটের মাধ্যমেই পরিবর্তন আনতে হবে।

উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ খান বায়েজীদ পান্না, বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও সাবেক জেলা প্রশাসক জব্বার ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম হাওলাদারসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভা সঞ্চালনা করেন বিএনপি নেতা মতিউর রহমান দিপু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত