নীলফামারীতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত হয়েছে। জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। গতকাল সোমবার সকাল ১০টা থেকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আকতারুল আলম। এতে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), শিক্ষার্থী ও বিভিন্ন বেসরকারি সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকার করলেও এখনো আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীল। নবায়নযোগ্য জ¦ালানির লক্ষ্যমাত্রা নির্ধারণে নীতিগত অসংগতি, সমন্বয়হীনতা এবং সুশাসনের ঘাটতি রয়েছে।
