শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ: উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম

শেরপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রটারি রেজাউল করিম নিহত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। এর আগে বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটে।

বুধবার (২৮ ডিসেম্বর) শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত সমর্থকদের চেয়ারে বসা নিয়ে বাক বিতন্ডা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে এই ঘটনায় অন্তত ৫০ জনের বেশি আহত হয়েছেন। জেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেরপুর জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেলে একজনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলের পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত