টেকনাফে আরাকান আর্মির গুলিতে আহত ২

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

কক্সবাজার টেকনাফের নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি দুই কিশোর গুলিবিদ্ধের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পরে হোয়াইক্যং ইউনিয়নের দক্ষিণ কানজরপাড়া স্টেশন চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের জনগণ মানববন্ধনে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান এবং টেকনাফ সীমান্তে  নিরাপদে বসবাসের দাবি তুলেন।

মানববন্ধনে উপস্থিত অধ্যাপক নুরুল আমিন বলেন, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমাদের নিরাপত্তা জরুরি। নাফ নদীতে সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠীর তাণ্ডব ও পাহাড়ে সশস্ত্র অপহরণকারী গোষ্ঠী সক্রিয়। স্থানীয়রা প্রতিনিয়ত অপহরণ হচ্ছে মুক্তিপণে ফেরত আসছে। কেউ মুখ খোলে কেউ খুলে না, এটাই বাস্তবতা। কিছুদিন আগে বাড়ির আঙ্গিনায় খেলার সময় মিয়ানমারের গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়ে এখনো হাসপাতালে, আজ ২ জন স্কুল ছাত্র গুলিবিদ্ধ। এভাবে চলতে পারে না। সরকারের নিকট দ্রুত সীমান্ত জনপদের মানুষের জোর নিরাপত্তার দাবি জানান তিনি।

এসময় বিএনপি নেতা ওসমান গনি বলেন,সীমান্তের মানুষের নিরাপত্তা জোরদার করতে হবে। নাফ নদীতে গুলিবিদ্ধ হয়ে আহতদের সরকারকে সুচিকিৎসার দায়িত্ব নিতে হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে সীমান্তের বিষয়ে সরকার সিদ্ধান্ত না নিলে কঠিন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এসময় স্থানীয় জামায়াতনেতা সিরাজুল ইসলামসহ বিভিন্নদলের নেতাকর্মী ও স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে মানববন্ধনে প্রতিবাদ করেন এবং সীমান্তের নিরাপত্তার জোর দাবি জানান তারা । 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মো. সোহেল ও মো. ওবাইদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত