সাতক্ষীরায় অবৈধ বিদ্যুতের ফাঁদে দুই কৃষকের মৃত্যু

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

সাতক্ষীরার শিবপুরে ফসল রক্ষার চেষ্টায় অবৈধ বিদ্যুতের ফাঁদে দুই কৃষকের মৃত্যু ঘটেছে। শনিবার (৩০ জানুয়ারি) সকালে সদর উপজেলার তেতুলতলা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তেতুলতলা গ্রামের মনিরুল ইসলাম (৪৫) এবং পাশ্ববর্তী শিয়ালডাঙ্গা গ্রামের আব্দুর রহিম (৩৫)। নিহত মনিরুল ইসলামের নিজস্ব টমেটো ক্ষেতে ইঁদুর ও শিয়ালের উৎপাত রোধ করতে তিনি ঘেরার তারের সঙ্গে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিয়েছিলেন।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে মনিরুল ইসলাম টমেটো তুলতে গিয়ে তার পা ঘেরার তারে আটকে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার শুনে পাশের ক্ষেতের মালিক আব্দুর রহিম তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পরিবারের আবেদনক্রমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত