পরমাণু শক্তি কমিশনের নতুন চেয়ারম্যান মঈনুল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ এএম

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন পরমাণুবিজ্ঞানী ড. এম মঈনুল ইসলাম। গতকাল রবিবার সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। মঈনুল ইসলামকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগের আগে পৃথক এক অফিস আদেশে তাক কমিশনের সদস্য (ভৌতবিজ্ঞান) হিসেবে নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার আগে তিনি কমিশনের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত