ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের মোট ২০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে খাগড়াছড়ি পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)। এর মধ্যে ৬৩টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
খাগড়াছড়ি পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) দেওয়া তথ্যের ভিত্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন। তিনি বলেন, "মোট ভোট কেন্দ্রের মধ্যে ৬৩টি কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ১২২টি ‘ঝুঁকিপূর্ণ’ এবং মাত্র ১৮টি কেন্দ্র ‘সাধারণ’ হিসেবে বিবেচিত হয়েছে।
খাগড়াছড়ি আসনটি তিন পার্বত্য জেলার মধ্যে সর্ব উত্তরের জেলা, পাহাড়ি এ জেলায় পাহাড়ি দুর্গম এলাকা, যোগাযোগ ব্যবস্থা, পূর্বের নির্বাচনী অভিজ্ঞতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রার্থীদের নির্ধারিত কেন্দ্র এবং স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক অবস্থার আলোকে এই ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে বলে পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, ‘পুলিশের বিশেষ শাখা খাগড়াছড়ির কেন্দ্র গুলোকে সাধারণ, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করেছে। তবে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের জন্য আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। আশাকরি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করতে পারব।
খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) সায়েম মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘ভৌগলিক অবস্থান ও প্রার্থীরা যে কেন্দ্রগুলোতে ভোট দিবে সেগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকি। প্রতিটি কেন্দ্রে নির্ধারিত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া যেসব কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ অতিরিক্ত সদস্য মোতায়েন, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। ’
খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত জানান গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশ মোতাকেব কাজ করে যাচ্ছেন। প্রার্থীরা প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার প্রচারণা শুরু করেছেন। যাতে কোন ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে না পারেন, তার জন্য ১৮ জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। তিনি আশা করেন খাগড়াছড়ি সুস্থ ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবেন।
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ‘গণভোট ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলায় মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১শ ১৪ জন । এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২শ ৬ জন ও নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯শ ৪ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ২০৪টি ভোট কেন্দ্রে তাদের ভোট দিয়ে প্রার্থী নির্বাচিত করবেন।
ভোট যুদ্ধ নয়, আপনাদের দোয়া নিতে এসেছি: অধ্যক্ষ আলমগীর হোসেন 