বঙ্গভবনের সেই কর্মকর্তার নামে মামলা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবন কর্মকর্তা মো. সরওয়ারে আলমের নামে মামলা করেছেন দলটি নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সিরাজুল ইসলাম। 

আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে ডিএমপির হাতিরঝিল থানায় মামলা করে দলটি। ওই মামলায় বঙ্গভবন কর্মকর্তা সারওয়ারে আলমসহ ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

একই সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলম পাওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সিরাজুল ইসলাম।

ডিএমপির হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা দেশ রূপান্তরকে বলেন, জামায়াতের পক্ষ থেকে বঙ্গভবন কর্মকর্তা সহ অজ্ঞাত ২০ জনের নামে একটি মামলা করা হয়েছে। আর একটি জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি সমন্বয়ক সিরাজুল ইসলাম বাদি হয়ে ডিএমপির হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেছে। ওই মামলায় বঙ্গভবন কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ারে আলমসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আইডি হ্যাকের ঘটনায় তাৎক্ষণিকভাবে আইটি টিমের সঙ্গে যোগাযোগ করলে জানায় হ্যাকড হয়েছে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের অফিসিয়াল এক্স হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে গত কয়েকদিন ধরে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

এামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৩১ জানুয়ারি ডিজিটাল ডিভাইসে বেআইনীভাবে প্রবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) একাউন্ট হ্যাক করে। সেখানে অনাকাঙ্ক্ষিত পোস্ট করে যাহা নারীর প্রতি বিদ্বেষ, অশ্লীলতা, জাতিগত সহিংসতা, ঘৃণা ও দাঙ্গা-হাঙ্গামা ছড়ায়। ওই ঘটনায় হাতিরঝিল থানায় একটি জিডি করা হয়। 

জানতে পারি জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগ একাউন্টে গত কয়েকদিন ধরে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত