আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম

নানাভাবে হুমকি দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা।

শনিবার বিকালে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ আনেন।

এ সময় তিনি বলেন, আমি হুমকিতে এতটুকু টলার মানুষ না। আমি কাউকে হুমকি দেই না। তবে কেউ যদি আমার নেতা-কর্মী বা আমাকে ভয় দেখানোর দুঃসাহস করে তাকে আমি আস্ত রাখি না। দুইটা ইউনিয়ন নিয়ে যখন আমার সঙ্গে ঝামেলা করতে আসছিলো তখন শুধু জবাবই দেই নাই ইউনিয়ন দুইটাও ব্রাহ্মণবাড়িয়া-২ এর সঙ্গে আসছে।

এ সময় তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, কেন্দ্রে কেন্দ্রে ফলাফল না ঘোষণা পর্যন্ত আপনারা কেন্দ্র ছাড়বেন না। এই নির্বাচন সাধারণ মানুষের নির্বাচন। গত ১৮ মাসে কি পরিমাণ মামলা বাণিজ্য, চাঁদাবাজি, মানুষকে জিম্মি করা হয়েছে তা আপনারা জানেন। আমি কথা দিচ্ছি এসব থেকে আপনাদেরকে মুক্ত করব। মিথ্যা মামলায় যারা হয়রানি হচ্ছেন তাদের আইনগত দিকটি আমি দেখব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত