কিশমিশ ভেজানো পানি পানে জাদুকরী উপকারিতা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ এএম

সকালে কিশমিশ ভেজানো পানি পান করা ছোট একটি অভ্যাস কিন্ত এতে রক্ত পরিষ্কার করে। আমরা যদি রোজ সকালে খালি পেটে এই পানি পান করতে পারি তাহলে যাদের কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটির সমস্যা আছে তারা এর থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই।

এছাড়া কিশমিশ হার্ট ভালো রাখে। নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল। কিশমিশে প্রচুর ভিটামিন এবং খনিজ আছে। আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। যা সহজে রোগমুক্তির কারণ। আর আছে প্রচুর আয়রণ, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার।

কিশমিশ খাওয়ার সবচেয়ে ভালো উপায় সারারাত কিশমিশ পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেটা খান। ভেজানো কিশমিশে থাকে আয়রণ, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার। তাছাড়া এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরের কোন ক্ষতিও করে না। হাই ব্লাডপ্রেসারের সমস্যা থাকলেও এটি তা বশে রাখে।

কিশমিশ ভেজানো পানি পানের উপকারিতা আসুন জেনে নেই-

১. কিশমিশে ক্যাটেচিন নামক একধরনের অ্যান্টিওক্সিডান্ট থাকে যা শরীরে ভেসে বেড়ানো ফ্রি র‍্যাডিকলগুলিকে লড়াই করে নিঃশেষ করে। এটা জানা গেছে যে শরীরের এই ফ্রি র‍্যাডিকলগুলিই ক্যানসার সেলের স্বতঃস্ফুর্ত বৃদ্ধিতে সহায়তা করে এবং মেটাস্টাসিসএও সাহায্য করে।

২. এটি রোজকারের খাবারের মধ্যে রাখলে শরীরে ক্যাটেচিন এর মতন শক্তিশালী অ্যান্টিওক্সিড্যান্ট এর মাত্রা বৃদ্ধি পায়,ফলে ক্যানসার প্রতিরোধে সাহায্য করে বা যারা এতে আক্রান্ত, তাদের শরীরে বৃদ্ধির পরিমাণ খানিকটা হলেও কমিয়ে দেয়।

৩. লেপটিন আর ঘ্রেলিন নামক দুটি হোরমোনের রিলিজেও কিশমিশ সাহায্য করে, যেগুলি শরীরকে সিগনাল দেয় কখন খিদে পেয়েছে বা কখন যথেষ্ট পরিমানে খাদ্য গ্রহণ করা হয়েছে। তাই কিশমিশে খেলে অত্যাধিক খাওয়া রোধ করা সম্ভব।

৪. কিশমিশে থাকা বোরন মস্তিষ্কের জন্য খুবই উপকারী। বোরন ধ্যান বাড়াতে সহায়ক। ফলে কাজে মনোযোগ বাড়ে। এটি বাচ্চাদের পড়াশোনাতেও মনোযোগী করে তুলতে পারে।

৫. প্রচুর পরিমাণে আয়রন আছে কিশমিশে যা রক্তসল্পতা বা অ্যানিমিয়া কমাতে সরাসরি সাহায্য করে। এছাড়াও, ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত বেশ কিছু ভিটামিন এতে পাওয়া যায়, যা নতুন রক্ত তৈরিতে সাহায্য করে। কিশমিশে কপারও থাকে যা রেড ব্লাড সেল তৈরিতে সাহায্য করে।

৬. এতে আছে ফেনল ফাইটোনিউট্রিয়েন্টস, যার জীবাণুনাশক শক্তি, অ্যান্টিব্যাক্টিরিয়াল এবং অ্যান্টিওক্সিড্যান্ট বৈশিষ্ট্য ব্যাক্টেরিয়া এবং ভাইরাল ইনফেকশানের জন্য হওয়া জ্বর কমাতে সাহায্য করে।

৭. চোখের জন্য আদর্শ খাবার এটি। কিশমিশ দৃষ্টিশক্তি বাড়ায়। এতে রয়েছে ভিটামিন-এ ও বিটা ক্যারোটিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত