“হোটেলিয়ার অব দ্য ইয়ার” সম্মাননা পেলেন রেনেসন্স ঢাকার আল আমিন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

রেনেসন্স ঢাকা গুলশান হোটেল গর্বের সঙ্গে জানাচ্ছে যে, হোটেলের জেনারেল ম্যানেজার মি. মো. আল আমিন, বাংলাদেশ মনিটর আয়োজিত বাংলাদেশ ট্রাভেল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস -এ মর্যাদাপূর্ণ “হোটেলিয়ার অব দ্য ইয়ার” সম্মাননায় ভূষিত হয়েছেন।

এই সম্মাননা বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে অসাধারণ নেতৃত্ব, দূরদর্শী চিন্তাভাবনা এবং গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে মি. আল আমিনের নেতৃত্বে সেবার উৎকর্ষতা, অপারেশনাল উদ্ভাবন, দক্ষ জনবল গড়ে তোলা এবং টেকসই আতিথেয়তা চর্চায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে যা এই স্বীকৃতির মাধ্যমে বিশেষভাবে স্বীকৃত হলো।

তার দক্ষ নেতৃত্বে রেনেসন্স ঢাকা গুলশান হোটেল বিলাসবহুল আতিথেয়তার ক্ষেত্রে একটি মানদণ্ডে পরিণত হয়েছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি আতিথেয়তা, সংস্কৃতি ও পেশাদারিত্বকে সফলভাবে তুলে ধরছে।  

এই অর্জন সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে মি. মো. আল আমিন বলেন, “এই সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের ও তাৎপর্যপূর্ণ। আমি এই স্বীকৃতি আমার অসাধারণ টিমের প্রতি উৎসর্গ করছি—যাদের নিষ্ঠা ও পরিশ্রম প্রতিদিন আমাদের উৎকর্ষের পথে এগিয়ে নিয়ে যায়। আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ মনিটরকে ধন্যবাদ এবং বাংলাদেশের আতিথেয়তা শিল্পের সকলের প্রতি কৃতজ্ঞতা, যারা প্রতিনিয়ত আমাকে অনুপ্রাণিত করেন।”

উল্লেখ্য, বাংলাদেশ মনিটর কর্তৃক আয়োজিত বাংলাদেশ ট্রাভেল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস প্রতিবছর দেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করে আসছে এবং এটি দেশের অন্যতম সম্মানজনক শিল্পভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। 

রেনেসন্স ঢাকা গুলশান হোটেল মি. মো. আল আমিনকে এই অসাধারণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছে, যা কেবল তার ব্যক্তিগত সাফল্যই নয়, বরং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশি নেতৃত্বের ক্রমবর্ধমান শক্তি ও সম্ভাবনার প্রতিফলন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত