উত্তরা ফাইন্যান্সের এমডি শামসুলের নামে মামলা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ এএম

ভুয়া ও অনুমোদনহীন ভাউচারের মাধ্যমে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আরেফীন ও আরেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির মো. আহসান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। 

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যবস্থাপনা কর্র্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটির হিসাব থেকে ৪ কোটি ৮৩ লাখ ১২ হাজার ১২৫ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন। মামলার আসামিরা হলেন উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আরেফীন এবং সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত