চট্টগ্রাম-১০ আসন

২৬ পরিকল্পনা জানিয়ে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এতে জনগনের জীবনমান উন্নয়নে ২৬ পরিকল্পনা তুলে ধরেছেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার প্রকাশ করেন।

প্রার্থী শামসুজ্জামান হেলালী বলেন, নির্বাচনে জয়ী হলে চট্টগ্রাম-১০ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে ২৬টি পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী ও যুব সমাজের ক্ষমতায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।

ইশতেহার অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম জানান, শামসুজ্জামান হেলালী একজন সাবেক কাউন্সিলর ছিলেন। অতীতে তিনি জনগণের সেবা করেছেন। তাছাড়া  তার  ঘোষিত ইশতেহারে সাধারণ মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও এলাকার টেকসই উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউর হোসাইন, হালিশহর থানা আমির ও চট্টগ্রাম ১০ আসনের পরিচালক ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, পাচঁলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলি থানা আমির মুহাম্মদ নরুল আলম, খুলশী থানা সেক্রেটারি আমান উল্লাহ আমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত