নির্দিষ্ট একটি দল অতি উচ্চাভিলাষী: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্দিষ্ট একটি দল ওভার অ্যাম্বিশিয়াস। তারা অনৈতিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় আসার জন্য উদগ্রীব হয়ে আছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনিস্টিউটে ভোটাধিকার প্রযোগের আগে তিনি এসব কথা বলেন।

কোনো দলের নাম উল্লেখ না করেই সালাহউদ্দিন আহমদ বলেন, তারা ওভার অ্যাম্বিশিয়াস, বাংলার ঠিক শব্দটা এখানে আনতে পারছি না। অতি উচ্চাভিলাষী হবে। তাদের মাঝে তাড়না, যেকোনো ভাবে ক্ষমতায় যেতেই হবে। এই অভিলাষ পুরোনে তারা অনৈতিক পন্থা অবলম্বন করেছে দেখলাম। কয়েকটি জায়গায় সাজাও হয়েছে। ব্যালট পেপার ছাপানোর মতো কিছু কিছু ঘটনাও দেখেছি।

বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখান করবে বলে সালাহউদ্দিন আহমদ বলেন, এগুলো আপনারা জানেন, নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই সব ঘটনায় তারা জড়িত। তাদের আটক করা হয়েছে, প্রমাণিত হয়েছে। সাজাও দেওয়া হয়েছে। আমরা এর নিন্দা জানাই। আমাদের যে গণতান্ত্রিক চর্চা আছে তা সব রাজনৈতিক দলের মেনে চলতে হবে। এই বাংলাদেশের মানুষ আর কোনো দিন অপসংস্কৃতি মেনে নেবে না। বরং প্রত্যাখান করবে।

তিনি বলেন, তারা ভিন্ন রাস্তায় বা অন্যভাবে ক্ষমতায় যাওয়ার যে উচ্চাভিলাষ সেটা বাস্তবায়ন করার জন্য তারা অনৈতিক পন্থা বেছে নিচ্ছে। যা অবশ্যই নিন্দনীয়। বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখান করেছে, সামনেও করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত