ঢাকা-৯

এক কেন্দ্রে সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২২.৬৫ শতাংশ 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

ঢাকা-৯ আসনের ভোট কেন্দ্র (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) নন্দি পাড়ার নভেল্টি স্কুল এন্ড কলেজ। এই কেন্দ্রে সাড়ে ১১টা পর্যন্ত মোট পড়েছে মাত্র ২২.৬৫ শতাংশ।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মাসুদ রানা দেশ রূপান্তরকে বলেন, কেন্দ্রের অধীনে ভোটের সংখ্যা আছে ৩ হাজার। দুপুর সাড়ে ১১টা পর্যন্ত ভোট দিয়েছেন ৭১৩ জন ভোটার।

শতাংশ হিসেব করে তিনি বলেন, ২২.৬৫ শতাংশ ভোট পড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার  বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত