দীর্ঘ ১৮ বছর পর ভোট প্রদান করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর ১টার দিকে তিনি আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা কেন্দ্র নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
দেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে আলোচিত এই ৯০ বছর বয়সী প্রবীণ আলেম নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আর কোনো নির্বাচনে ভোট দেননি বলে জানান তার নাতি ও হেফাজত নেতা মো. রহমতুল্লাহ বাবুনগরী। আজকে তিনি তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন এবং ভোট প্রদানে সহায়তা করেন।
ভোট দিতে আসা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক মুহাম্মদ বাবুনগরী বলেন, '২০০৮ এরপর ফ্যাসিস্টের আমলে তিনি ভোট দেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি দেশের বাইরে ছিলেন।'
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ফটিকছড়ির ভূজপুর বড় মাদরাসায় এক অনুষ্ঠানে তিনি জামায়াতকে ভোট দেওয়া হারাম উল্লেখ করে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীরকে ভোট দেওয়ার আহ্বান জানান। তার এ বক্তব্য দেশজুড়ে ইসলামী অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এছাড়াও নানা সময়ে তিনি জামায়াতে ইসলামকে প্রকৃত ইসলামীক দল নয় বলেও মন্তব্য করেন।
হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডাকল এনসিপি