জুলাই জাতীয় সনদকে চ্যালেঞ্জ করলে আইনিভাবে মোকাবেলার ঘোষণা শিশির মনিরের

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

জুলাই জাতীয় সনদ-গণভোট ইত্যাদি চ্যালেঞ্জ করলে আইনিভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি শিশির মনির। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ-গণভোট ইত্যাদি চ্যালেঞ্জ করে যত আইনি পদক্ষেপ নেওয়া হবে, আইনজীবী বন্ধুদের সঙ্গে নিয়ে দক্ষতার সঙ্গে আমরা আদালতে মোকাবেলা করব, ইনশাআল্লাহ। এই বিষয়ে দয়া করে কেউ উদ্বিগ্ন হবেন না।

সর্বশেষ সর্বাধিক পঠিত