কাল বৃষ্টির পর কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৮:১৬ এএম

গতকাল বৃষ্টি পর আজও ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকাও সম্ভাবনার পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এই দিন সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।।

আবহাওয়া অফিস জানায়, পঞ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (২ মার্চ) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ২মিনিটে। আগামীকাল বুধবার (৪ মার্চ) সূর্যোদয় হবে ভোর ৬টা ১৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩ মিলিমিটার।     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত