লোহাগাড়ায় গরুর গুঁতায় ছাত্রীর মৃত্যু

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০১:০০ এএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে গরুর শিংয়ের আঘাতে সারাবন তহুরা নিঝুম (১৫) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

সারাবন তহুরা এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় কামাল হোসেন (৪৫) নামে আরও একজন আহত হয়েছেন।

গতকাল বুধবার দুপুর ১টায় পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত সারাবন পদুয়া তেওয়ারীখীল নজরআলী সিকদারপাড়ার মাহফুজুর রহমান ও রোকেয়া বেগমের মেয়ে।

জানা যায়, জসিম উদ্দিন নামে এক গরু বেপারি গরুটি বাজারে বিক্রি করতে এনেছিলেন। গরুটি হঠাৎ দড়ি ছিঁড়ে দৌড়ানোর সময় সারাবন তহুরাকে পেছন দিক থেকে গুতা দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন জানান, নিহত সারাবন তহুরা এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সে সকালে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত