জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন এ এম রাকিবুল হাসান। ৪৪তম বিসিএসে বিসিএস তথ্য ক্যাডারে গেজেটেড হয়ে ৯ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে বিসিএসে যোগদান করে বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংযুক্তিতে রয়েছেন। তার ভাইভার অভিজ্ঞতাটি নমুনা ভাইভার আলোকের তুলে ধরেছেন তরুণোদয়ের পাঠক ও বিসিএস ভাইভা প্রার্থীদের জন্য।
চেয়ারম্যান : আপনি এ এম রাকিবুল হাসান , জগন্নাথ বিশ্ববিদ্যালয়?
এ এম রাকিবুল হাসান : (সবিনয়ে হা সূচক ইঙ্গিত দিলাম)
চেয়ারম্যান : জনতা ব্যাংকে আছেন। ঋণ খেলাপির প্রকৃত কারণগুলো কী?
এ এম রাকিবুল হাসান : টাকা পাচার...
চেয়ারম্যান : কীভাবে হয়?
এ এম রাকিবুল হাসান : LC ওপেন এর মাধ্যমে Over-invoicing ও Under-invoicing|
চেয়ারম্যান : শুধু কি LC open?
এ এম রাকিবুল হাসান : স্যার, রেমিট্যান্স খাতের মাধ্যমেও হয়।
চেয়ারম্যান : কীভাবে?
এ এম রাকিবুল হাসান : স্যার, হুন্ডি non-banking channel-এর মাধ্যমে।
চেয়ারম্যান : ঙশধু, বর্তমান সরকারের পদক্ষেপ?
এ এম রাকিবুল হাসান : ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫, অনেকগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন, contractionary monetary and fiscal policy.
চেয়ারম্যান : ঋণখেলাপি সরকারি না বেসরকারি ব্যাংকিং চ্যানেলে বেশি?
এ এম রাকিবুল হাসান : সরকারি খাত (সঠিক উত্তর বেসরকারি খাত)
চেয়ারম্যান : Choice list?
এ এম রাকিবুল হাসান : Admin, police... (থামালেন)
চেয়ারম্যান : হিসাববিজ্ঞান তো ব্যাংকিংয়ের সঙ্গে পারফেক্ট ম্যাচিং কেন আসতে চান বিসিএস প্রশাসনে?
এ এম রাকিবুল হাসান : সামাজিক স্বীকৃতি, ভবিষ্যৎ নীতিনির্ধারক হওয়ার সুবর্ণ সুযোগ এবং গ্রামে থাকতে পছন্দ করি...
চেয়ারম্যান : Hierarchy of field administration?
এ এম রাকিবুল হাসান : Assistant commissioner >AC Land> Additional deputy commissioner >Deputy commissioner>Additional divisional commissioner >Divisional commissioner
চেয়ারম্যান : বর্তমান মন্ত্রিপরিষদ সচিবের নাম?
এ এম রাকিবুল হাসান : মাননীয় শেখ আব্দুর রশিদ, স্যার।
চেয়ারম্যান : : According to Crpc-1898 article no for issuing FIR?
এ এম রাকিবুল হাসান : Crpc 154
চেয়ারম্যান : Where in PRB?
এ এম রাকিবুল হাসান : Sorry sir...
চেয়ারম্যান : Crpc 161 কী?
এ এম রাকিবুল হাসান : পুলিশ কর্তৃক আসামির জবানবন্দি রেকর্ড।
এরপর বিজ্ঞ চেয়ারম্যান স্যার এক্সটার্নাল-১ এর দিকে ইঙ্গিত করলেন
এক্সটার্নাল-১ :What is NADA?
এ এম রাকিবুল হাসান : National academy for development administration
এক্সটার্নাল-১ :Under which ministry?
এ এম রাকিবুল হাসান : MOPA
এক্সটার্নাল-১ : Current chief?
এ এম রাকিবুল হাসান : Sorry sir
এক্সটার্নাল-১ : If we appoint you as a DC how would you tackle corruption in your area?
এ এম রাকিবুল হাসান : National Integrity Strategy, disclosure of immovable and movable property of public servant and important personnel
এরপর এক্সটার্নাল-২ শুরু করলেন
এক্সটার্নাল-২ : What is SD
এ এম রাকিবুল হাসান : Sorry, sir?
এক্সটার্নাল-২ : Standard deviation-এর নাম শোনেন নাই?
এ এম রাকিবুল হাসান : জি স্যার শুনেছি,Standard deviation is the square root of variance.
এক্সটার্নাল-২ : এর ব্যবহার?
এ এম রাকিবুল হাসান : Stock exchange, Research paper.
এক্সটার্নাল-২ : Formula of SD?
এ এম রাকিবুল হাসান : দুঃখিত স্যার। এই মুহূর্তে মনে পড়ছে না।
এক্সটার্নাল-২ : What is measure for central tendency?
এ এম রাকিবুল হাসান : Mean, Median, Mode
এক্সটার্নাল-২ : Acquainted with the recent budget? Where does the word budget come from?
এ এম রাকিবুল হাসান : French word.
এক্সটার্নাল-২ : Size and amount of deficit in this budget?
এ এম রাকিবুল হাসান : 7,89,999 and 2,26,000 thousand crore.
এক্সটার্নাল-২ : Any need to formulate deficit budget?
এ এম রাকিবুল হাসান : Yes.
এক্সটার্নাল-২ : Why?
এ এম রাকিবুল হাসান : Utilize of unused resources, economic stimulation.
এক্সটার্নাল-২ : আচ্ছা বলেন তো উন্নত দেশগুলো তাদের currency মানটা কমিয়ে দিতে চায় কেন?
এ এম রাকিবুল হাসান : স্যার, রপ্তানি boost করার জন্য।
এক্সটার্নাল-২ : তাহলে আমরাও সে কাজ করি খুব ভালো হবে না?
এ এম রাকিবুল হাসান : না, স্যার।
এক্সটার্নাল-২ : কেন ভালো হবে না?
এ এম রাকিবুল হাসান : কারণ স্যার আমরা আমদানির নির্ভর দেশ, আমাদের আমদানি ব্যয় বেড়ে যাবে।
চেয়ারম্যান : (থামিয়ে বললেন) ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন!
কাগজগুলো (এক্সটার্নাল-১) হাতে নিয়ে চেয়ারম্যান স্যারকে সালাম দিয়ে করে সবিনয়ে প্রস্থান করলাম।
অনুলিখন : মোছা. জেলি খাতুন