এবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আরেক কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান। রবিববির (১৫ মার্চ) সাভারের আশুলিয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার। এর আগে গতকাল শনিবার গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ মামলায় জুনায়েত ও সোমাইয়া নামের আরও দুই কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে। কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরান আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আবদুল কাইয়ুমের ছেলে। তিনি পলাশবাড়ী এলাকায় ভাড়া থেকে কনটেন্ট ক্রিয়েট করেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরান তাকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করে আসছিলেন। নানা কারণে ওই নারী টিকটক তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে ১২ মার্চ দুপুরে ইমরান তাকে ধর্ষণ করেন। পরে অন্য দুই আসামির সহযোগিতায় মারধরও করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলার পর অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতার আসামিকে বিকেলে আদালতে পাঠানো হয়।
বারবার চুমু আর জামাকাপড় খুলতে বলে : জারিন খান
কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত