ঈদবাজারে এসে প্রাণ গেল স্ত্রীর

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০১:০৩ এএম

ঈদের কেনাকাটা করতে স্বামীর সঙ্গে বাজারে এসে প্রাণ গেল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে দাউদকান্দি পৌরবাজারে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে দাউদকান্দি পৌরবাজারে ঈদের কেনাকাটা শেষে হলুদ মরিচ ভাঙাতে বাজারের মনির হোসেনের সায়মন ফ্লাওয়ার মিলে যান সাহাবুদ্দীন ও তার স্ত্রী শাহিনা আক্তার (৩৫)। হলুদ মরিচ ভাঙানোর সময় একপর্যায়ে অসাবধানতাবশত শাহিনা আক্তারের বোরকার ওড়না পেঁচিয়ে যায় মেশিনের চেইনের সঙ্গে। কিছু বুঝে উঠার আগেই মেশিনের ভেতরে ঢুকে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত শাহিনা আক্তার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপেচর গ্রামের সাহাবুদ্দীনের স্ত্রী।

নিহতের স্বামী সাহাবুদ্দীন বলেন, আমরা হলুদ ভাঙাতে দোকানে যাই। পাশেই দাঁড়িয়েছিল আমার স্ত্রী। এমন সময় স্ত্রীর উফ একটি শব্দ শোনতে পাই। চোখের পলকেই এক সেকেন্ডের মধ্যেই চেয়ে দেখি আমার স্ত্রীর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত