মাদক উদ্ধার

রূপগঞ্জে তিন পুলিশ প্রত্যাহার

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০১:০৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঠাকুরবাড়ি এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে দেড়মণ গাঁজা, সাড়ে চার শতাধিক ফেনাড্রিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল রবিবার ভোর ৩টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করেন তারা।

এছাড়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানার উপপরিদর্শক  হুমায়ূন আহমেদ,  সহকারী উপরিদর্শক  আহসানুল্লাহ  ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন,  রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন।

এর আগে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের হস্তক্ষেপে লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোঁপঝাড়, ইরি ক্ষেত থেকে ৫ বস্তা গাঁজা, ৩ শতাধিক ফেনসিডিলসহ বস্তার বস্তা মাদক উদ্ধার হয়। সে সময় পৃথক অভিযানে ২ জনকে ম্যাগজিনসহ পিস্তল, মাদক বহনকারী প্রাইভেটকারসহ চিহ্নিত মাদক সম্রাট আবু হানিফকে তার এক সহযোগী-সহ গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু মহোদয়ের নির্দেশনায় বিএনপি ও অঙ্গ সহযোগী নেতাকর্মী, জনসাধারণ পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করায় আমরা মাদক উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখতে পারছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত