ঈদের রাতে সড়কে ঝড়ল যুবকের প্রাণ 

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১২:৪১ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াকুব নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রামচন্দ্রদী-গোপালদী সড়কের দাইরাদী এলাকায় শনিবার (২১ মার্চ) রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব (৩২) রামচন্দ্রদী গ্রামের খালেক ভুঁইয়ার ছেলে ও গোপালদী পৌরসভার বাসিন্দা। আহতরা হলেন পারভেজ ও সুমন।

স্থানীয়দের বরাতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) রিপন কুমার জানান, ঈদের দির রাতে ইয়াকুব মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়ালে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত