যশোর-খুলনা দখল করতে চান বিজেপি নেতা!

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৯:১৫ পিএম

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বাংলাদেশের যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার সরাসরি হুমকি দিয়েছেন। 

বুধবার (২৫ মার্চ) কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন। এ সময় তার পাশে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়কার সহযোগী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

সংবাদ সম্মেলনে শমীক ভট্টাচার্য হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার বি-টিম হুমায়ুন কবীররা যত‌ই চেষ্টা করুক, নতুন করে ‘বাবরি মসজিদ’ তৈরি করতে দেওয়া হবে না। যদি হয় সেটাকে গুঁড়িয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে তিনি আরও মন্তব্য করেন, বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশ ভেঙে জমি নিয়ে ভারতের সঙ্গে যুক্ত হন। বিশেষ করে যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করার কথা তিনি সরাসরি উল্লেখ করেন। এ লক্ষ্যে তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সহায়তাও চান বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত