ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবতী নারীর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (২৬ মার্চ ) উপজেলার বারোবাজার রেলস্টেশনের প্রায় পাঁচশ গজ দূরে দক্ষিণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত মেয়েটি অনেক সময় ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। পরে ট্রেন এলে তাতে ওই নারী কাটা পড়ে।
বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন সকাল ১০ টার পর বারোবাজার রেলওয়ে স্টেশনে আসার আগে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর বয়স আনুমানিক ২৫ বছর। পরে যশোরের রেল পুলিশকে বিষয়টি জানানো হয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।