বেশ কিছুদিনের লম্বা বিরতির পর নতুন গান নিয়ে ভক্ত-অনুরাগীর মাঝে হাজির হলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। ‘সহজলভ্য নই’ শিরোনামের এই গানে পার্থ বড়ুয়ার কণ্ঠে রয়েছে ভিন্ন এক আবেগের প্রকাশ, যেখানে ভালোবাসা, আত্মমর্যাদা ও অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে। জানান আহমেদ রাজীব।
ঈদ উৎসবের অংশ হিসেবে ২৭ মার্চ গানটি অন্তর্জালে প্রকাশ করেছে জি সিরিজ। গানটির কথা ও সুর করেছেন আহমেদ রাজীব। রোমান্টিক আবহ ও গভীর আবেগঘন কথায় সাজানো এই গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
পার্থ বলেন, ‘গানটির কথায় যেমন রয়েছে সম্পর্কের জটিলতা, তেমনি রয়েছে নিজেকে সহজে বিলিয়ে না দেওয়ার এক দৃঢ় বার্তা। যা পার্থদার কণ্ঠে আরও সমৃদ্ধ হয়ে ধরা দিয়েছে বলে আমি মনে করি।’
পর্দা উঠল প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসবের
ধোনিকে ছাড়াই শুরু করছে চেন্নাই, খেলতে পারবেন না প্রথম দুই সপ্তাহ