মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন ‘চ্যানেলআই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন শারমিন আক্তার। তার স্বামী সাব্বির কোরাইশীও একজন গায়ক। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গাউসুল আজম মসজিদে গিয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত এই বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেছেন শারমিন আক্তার।
বিয়ের পর নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শারমিন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলাম। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে-শান্তিতে সংসার করতে পারি।’
জানা গেছে, শারমিন আক্তারের স্বামী সাব্বির কোরাইশীও সংগীতের সঙ্গে যুক্ত। গানের ভুবনে দুজনেরই পথচলা থাকায় তাদের সম্পর্কের ক্ষেত্রেও সংগীত একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে কাজ করেছে।
শারমিন আরও বলেন, ‘বিয়ে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন দায়িত্ব, নতুন সম্পর্ক- সব মিলিয়ে অনুভূতিটা অন্যরকম। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসা এবং দোয়া নিয়ে নতুন পথচলা শুরু করেছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।’
তুমুল সমালোচনায় রাহাত ফতেহ আলী খান
পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান
রদ্রির বিকল্প হিসেবে এনজোকে না বলে বুয়াদ্দিকে নিচ্ছে সিটি