এসএসসি কেন্দ্রে সিসিটিভিসহ মাউশির ১১ নির্দেশনা জারি

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৭:৪০ এএম

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারি নিশ্চিতের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। গতকাল রবিবার মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া পরীক্ষা ঘিরে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা কঠোরভাবে পালন করতে হবে। এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনায় রয়েছে, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন ও সচল রাখা, ভিডিও সংরক্ষণ করা, প্রতিটি কক্ষে ঘড়ি স্থাপন, কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন, মোবাইল ব্যবহার নিষিদ্ধ, পরীক্ষার্থীদের দেহ তলাশি জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা। এসব নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত