শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব পালনের আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৩ এএম

বর্তমান শিক্ষাব্যবস্থার কাঠামোগত নানা সমস্যা রয়েছে বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। গতকাল রবিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা হচ্ছেন জাতির ‘কায়রোপ্রাক্টিক ডাক্তার’, যারা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। শিক্ষা জাতির মেরুদ- হলে, সেই মেরুদ- সোজা রাখার দায়িত্ব শিক্ষকদের। তাই সব সীমাবদ্ধতা অতিক্রম করে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের সন্তানতুল্য মনে করে তাদের গড়ে তুলতে হবে।

শিক্ষাব্যবস্থার কাঠামোগত সমস্যা উল্লেখ করে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ডিসেম্বরের মধ্যে পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষা শেষ করলেও বোর্ড পরীক্ষা পরের বছরের এপ্রিল ও জুনে নেওয়া হয়। এতে জাতীয়পর্যায়ে ক্ষতি হচ্ছে। এ বিষয়ে সংস্কারের ওপর জোর দেন তিনি। এ ছাড়াও শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত