চট্টগ্রামের পটিয়ায় এক অপহরণকারী ও দুই মাদককারবারিসহ ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার বুথপুরা বাজার এলাকা থেকে অপহরনকৃত ভিকটিম তামান্নারা বেগম প্র. তিশাকে (২৬) উদ্ধার করা হয়। সে বড়লিয়া ইউনিয়নের ওক্যানারা গ্রামের ৮ নং ওয়ার্ডের ঠাকুরচান বাড়ির রেজাউল করিমের স্ত্রী।
এ সময় অপহরণকারী মো. জালালকে (৪০) আটক করেছে পুলিশ। পরে অপহরনকৃত তামান্নারা বেগম বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আটক মো: জালাল একই এলাকার মৃত আবুল কালামের ছেলে।
পৃথক অভিযানে ধলঘাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মুকুটনাইট গ্রামের জনৈক ইয়াকুব আলীর বাড়ির সামনে থেকে শাহানাজ আক্তার (৩০), স্বামী-আব্দুর রহিম, সাং-তেকোটা (তাজুল চেয়ারম্যানের বাড়ি), ৩ নং ওয়ার্ড ধলঘাট ইউপি ও মো. সেলিম উদ্দিন প্র. বাবুল (৫০), পিতা-মৃত তোফাজ্জল হোসেন, মাতা-মৃত মরিয়ম বেগম, সাং-জঙ্গলখাইন (শাহ ছিদ্দিকীর বাড়ী), ৪ নং ওয়ার্ড জঙ্গলখাইন ইউপি কে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া পৃথক আরো একটি অভিযানে উপজেলার রশিদাবাদ গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত আসামি রাজু আক্তার, স্বামী-শহীদুল ইসলাম, সাং-সালেহ আহম্মদ চৌধুরী বাড়ি, ২ নং ওয়ার্ড ও পৌরসভার বাসস্টেশন এলাকা থেকে ১৫১ ধারা মোতাবেক রহিম উদ্দিন (৪২), পিতা-মৃত আব্দুল মুনাফ, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-ভাটিখাইন (এয়ার মোহাম্মদের বাড়ি), ৬ নং ওয়ার্ড, ১৪ নং ভাটিখাইন ইউনিয়নকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, অপহরণ ও মাদক কারবারিসহ ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেনীতে কাভার্ডভ্যানকে ট্রাকের ধাক্কা, চালক নিহত