৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৭:৫১ এএম

নতুন নিয়োগপ্রাপ্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার রাত ৯টা ৩৬ মিনিটে প্রধানমন্ত্রীর গুলশান অফিসে এ বৈঠক শুরু হয়। জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি গুলশান অফিসে বৈঠক শুরু করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী জেলা পরিষদের প্রশাসকদের মাঠ পর্যায়ে কার্যকরভাবে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকা- ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিতের বিষয়ে নবনিযুক্ত প্রশাসকদের নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত