ঢাকা বারের নির্বাচনে ভোট গ্রহণ ২৯ ও ৩০ এপ্রিল  

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ও ৩০ এপ্রিল সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত রবিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এবার ঢাকা বারে ৩০ হাজার আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি, সম্পাদকসহ ২৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ করা হবে। ৮ এপ্রিল মনোনয়ন পত্র বাছাই করা হবে। ৯ এপ্রিল সকাল ১১ টা বৈধ মনোনয়ন পত্র ঘোষণা করা হবে। ১২ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যহার করা যাবে। এরপর ১২ এপ্রিল বিকাল ৪ টায় চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ এবং ২৬ এপ্রিল প্রার্থীদের পরিচিত সভা হবে। ঢাকা বারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন মনোনীত হয়েছেন সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বোরহান উদ্দিন।

নিয়ম অনুযায়ী, ঢাকা বারে সভাপতি পদে নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট প্রার্থীর আইন পেশার বয়স হতে হবে ২৫ বছর। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদের জন্য ২২ বছর, সহ-সভাপতি পদের জন্য ২০ বছর, সাধারণ সম্পাদক পদে ২০ বছর, কোষাধ্যক্ষ পদের জন্য ১৫ বছর, সিনিয়র সহ- সম্পাদক পদের জন্য ১০ বছর আইন পেশায় থাকতে হবে। এছাড়া সহ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, তথ্য যোগাযোগ সম্পাদক পদে নির্বাচন করতে ৮ বছর এবং সদস্য পদে নির্বাচনের জন্য ৫ বছর আগে আইনজীবী তালিকা ভুক্ত হতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত