ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৮:০০ এএম

রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী মাদ্রাসাশিক্ষার্থী নুররাত (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দুপুর পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নুররাত মোহাম্মদপুর হাফিজা মাদ্রাসার ছাত্রী বলে জানিয়েছেন স্বজনরা। নোয়াখালীর সেনবাগের খেজুরিয়া গ্রামের সোহাগ মিয়ার মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে তারা মোহাম্মদপুরের ফিউচার হাউজিং রোড এলাকায় বসবাস করতেন। নিহতের চাচা আবু হানিফ জানান, দুপুর ১টার দিকে গাবতলী বেড়িবাঁধ দিয়ে অটোরিকশায় করে বাসায় ফিরছিল তার ভাতিজি। এ সময় দ্রুতগতির একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে নুররাত রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে এলেও বাঁচানো যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে দারুস সালাম থানার ওসি এস এম জাকারিয়া জানান, থানায় কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত