ভোটগ্রহণ ২৯ ও ৩০ এপ্রিল

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৮:০১ এএম

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ও ৩০ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত রবিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এবার ঢাকা বারে ৩০ হাজার আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি, সম্পাদকসহ ২৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ৮ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে। ৯ এপ্রিল বেলা ১১টায় বৈধ মনোনয়নপত্র ঘোষণা করা হবে। ১২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যহার করা যাবে। এরপর ১২ এপ্রিল বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ এবং ২৬ এপ্রিল প্রার্থীদের পরিচিত সভা হবে। ঢাকা বারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন মনোনীত হয়েছেন সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বোরহান উদ্দিন। কমিশনের অন্য সদস্যরা  হলেন অ্যাডভোকেট খন্দকার মো. ফেরদৌস, অ্যাডভোকেট আনিছুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ হাফিজুর রহমান, অ্যাডভোকেট রায়হান মোর্শেদ ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত