ঘোড়া বিক্রির অভিযোগে সেই ওসি প্রত্যাহার

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১২:১০ এএম

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ আটটি ঘোড়া বিক্রি নিয়ে ‘তোলপাড়’ সংবাদ প্রকাশিত হলে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে অবশেষে সেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন গতকাল বিকেলে তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৭ মার্চ কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে এলাকাবাসী ৯টি ঘোড়া উদ্ধার করে ফুলবাড়িয়া ক্যাম্পে দেন। পরে পুলিশ সেই ঘোড়াগুলো কালিয়াকৈর থানা হেফাজতে রাখে। থানা হেফাজতে রাখা অবস্থায় একটি ঘোড়া অসুস্থ হয়ে মারাও যায়। এরপর হঠাৎ করে গত রবিবার রাতে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন অনেকটা গোপনে এক ব্যক্তির কাছে আটটি ঘোড়া বিক্রি করে দেন। খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘোড়াগুলো বিক্রি করা হয়নি, সাময়িকভাবে একজনের জিম্মায় দেওয়া হয়েছিল। পরে সেগুলো থানায় ফিরিয়ে আনা হয় এবং নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত