লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১২:১১ এএম

লক্ষ্মীপুর সদরের সুতারগোপ্টা এলাকায় ইটের ভাটায় বিশ্রাম নিতে গিয়ে টিনের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক মো. রুবেল হোসেন (৩০) এবং আলা উদ্দিন (৩৩) নামে দুজন নিহত হন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এনবিসি ব্রিকসের টিনশেড ঘরে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুজন লক্ষ্মীপুর সদরের চরউভতী গ্রামের বাসিন্দা। জানা গেছে, কাজ শেষে ইটভাটার একপাশে টিনশেড ঘরে বিশ্রাম নিতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তারা ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। মৃত দুজনের মরদেহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত