গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক হামলায় শিকার হয়েছেন। পরে তাদের করে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে নুর আলম (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক। এর আগে সকালে নওগাঁ মরাপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর নওগাঁ মরাপুকুর এলাকায় গোবিন্দগঞ্জ উপজেলার তিন সাংবাদিক তথ্য সংগ্রহ করতে যান। এ সময় রাজাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী সরকার ভিডিও ও তথ্য সংগ্রহ করতে নিষেধ করেন। একপর্যায়ে তিনি ও তার ভাই নূর আলমসহ চার থেকে পাঁচজন সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করে মারধর করা হয়।
এ ঘটনায় সাংবাদিক মাহমুদ খান বাদী হয়ে গত ৩১ মার্চ গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন।
