জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর যে ভোটাভুটি হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে।
জাতিসংঘের একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী শনিবার এই ভোট হচ্ছে না।
এই ভোটাভুটির জন্য নতুন কোনো তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ বাহরাইন এই প্রস্তাবটি উত্থাপন করেছে।
যেখানে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিরাপদ রাখতে সদস্য রাষ্ট্রগুলোকে "প্রয়োজনীয় এবং পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ সকল প্রতিরক্ষামূলক ব্যবস্থা" গ্রহণের অনুমতি দেওয়া হোক। যার মেয়াদ প্রাথমিকভাবে অন্তত ছয় মাস স্থায়ী হবে।
এর আগে শুক্রবার জাতিসংঘের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছিলেন যে, তেসরা এপ্রিলের নির্ধারিত ভোটটি সদস্যদের সিদ্ধান্তে পিছিয়ে চৌঠা এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছিল।
