মহেশপুরে বিদুৎস্পৃষ্টে মামা ভাগ্নের মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

ঝিনাইদ‌হের ম‌হেশপুর উপ‌জেলার বাঁশবাড়িয়া ইউনিয়েনর বাগানমাঠ গ্রা‌মে বিদুৎস্পৃষ্ট হ‌য়ে দুইজনের মৃত্যু হ‌য়ে‌ছে। মৃত ওই ব্যক্তি হ‌লেন বাগানমাঠ গ্রা‌মের জাম‌সেদ আলী সরকা‌রের ছে‌লে র‌ফিক সরকার (৫১) ও আবুশামার ছে‌লে বাবু মিয়া (৩০)। দুই ব্যক্তি সম্প‌র্কে আপন মামাভা‌গ্নে ব‌লে জানা গে‌ছে।

পু‌লিশ জা‌নায়, বাগান মাঠ গ্রা‌মের ধান‌ক্ষে‌তের উপর দি‌য়ে দুলাল মিয়া না‌মের এক ব্য‌ক্তি বিদুৎ‌তের সং‌যোগ নেয়। বিদুৎ লাইনে কোন খুঁ‌টি বা বাঁশ ছি‌লো না। র‌বিবার দুপু‌রে বাগানমাঠ গ্রা‌মের ওই ধান‌ক্ষে‌তে বাবু মিয়া কীটনাশক স্প্রে কর‌তে গি‌য়ে প্রথ‌মে বিদুৎস্পৃষ্ট হয়। প‌রে তা‌কে বাঁচা‌তে গি‌য়ে র‌ফিক সরকারও ‌বিদুৎ‌স্পৃষ্ট হন।  ‍

দুর্ঘটনার পরে এলাকাবা‌সি তা‌দের উদ্ধার ক‌রে ম‌হেশপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে ডাক্তার দুইজন‌কেই মৃত ঘোষণা ক‌রেন। ম‌হেশপুর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মে‌হেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জা‌নান, স্বজন‌দের কোন অ‌ভি‌যোগ না থাকায় লাশ দুটি প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এ ঘটনায়  থানায় মহেশপুর থানায় সাধারণ ডায়েরি জিডি করা হ‌য়ে‌ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত